ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পিআইবি মহাপরিচালক ওয়াজেদের পদত্যাগ

ছাত্র-জনতার রোষের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারও পদত্যাগ করেছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন প্রেস ইনস্টিনিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের পদত্যাগ।


মঙ্গলবার (১৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। চলতি বছরের ৭ মে টানা চতুর্থবারের মতো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জাফর ওয়াজেদ। 


২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে প্রথম যোগদান করেন তিনি। এরপর আরো দুইবার পিআইবি-এর মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ।

ads
ads
ads

Our Facebook Page

↑